এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০২ মার্চ : ইরানের বিরুদ্ধে যুদ্ধের আবহে রবিবার আমেরিকার টেক্সাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । টেক্সাসের একটি বারের কাছে ইরানের পতাকার সাথে “আল্লাহ মালিক” লেখা ও টি-শার্ট পরা এক সন্ত্রাসীর এলোপাথাড়ি গুলিতে তিনজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। একজন সরকারি কর্মকর্তা এবং অন্য একটি তথ্যবহুল সূত্র সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে রবিবার সকালে গুলি চালানো ওই সন্ত্রাসীর নাম এনডিয়াগা ডিয়ান(৫৩) ৷ পুলিশ জানিয়েছে যে গুলি বিনিময়ের সময় তাকে নিকেশ করা হয়েছে ।
এফবিআই জানিয়েছে যে এই ঘটনায় সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে,হামলাকারী ব্যক্তি একজন সেনেগালিজ নাগরিক । যে ২০০৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিল এবং একজন স্বাভাবিক নাগরিক ছিল । পুলিশ জানিয়েছে, হামলা চালানোর আগে ওই ব্যক্তি ঘটনাস্থলের সামনে বেশ কয়েকবার থেমেছিল এবং তারপর একটি বার বা ট্যাভারের সামনে থাকা লোকজনকে লক্ষ্য করে তার গাড়ির জানালা দিয়ে গুলি চালিয়েছিল।
অস্টিনের পুলিশ প্রধান লিসা ডেভিস বলেন, প্রাথমিক গুলি চালানোর পর বন্দুকধারী তার গাড়ি থামিয়ে রাইফেল নিয়ে বেরিয়ে আসে এবং পথচারীদের উপর গুলি চালায়।।

