• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ায় প্রচুর হেরোইনসহ গ্রেফতার ৩ মাদক পাচারকারী

Eidin by Eidin
October 16, 2023
in জেলার খবর, রাজ্যের খবর
কাটোয়ায় প্রচুর হেরোইনসহ গ্রেফতার ৩ মাদক পাচারকারী
5
SHARES
71
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৬ অক্টোবর : মোটরসাইকেলের টুলবক্সে প্রচুর পরিমাণে হেরোইন নিয়ে পাচারের আগেই পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশের হাতে ধরা পড়ে গেল ৩ মাদক পাচারকারী । পুলিশ জানিয়েছে, ধৃতরা হল নদিয়া জেলার কালীগঞ্জ থানার আকন্দবেড়িয়ার বাসিন্দা ইনাজ মল্লিক এবং বীরভূম জেলার লাভপুর থানার পুরন্দরপুর এলাকার বাসিন্দা শেখ ইমামউদ্দিন ও সামিম শেখ । ধৃতদের কাছ থেকে ১৩০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । প্রাথমিক জেরায় ধৃতরা জানিয়েছে যে ইনাজের কাছ থেকে এই হেরোইন নিয়ে কাটোয়া পেড়িয়ে কোথাও বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল । ইমামউদ্দিন ও সামিমকে পুলিশের নজর এড়িয়ে কাটোয়া পার করানোর দায়িত্ব নিয়েছিল ইনাজ । কিন্তু কাটোয়ার ভাগীরথী নদীর ছেঁড়া কালীঘাটে নৌকা থেকে মোটরসাইকেল নিয়ে নামার সময়েই তিনজন পুলিশের হাতে ধরা পড়ে যায় । পুলিশ জানিয়েছে, ধৃতদের মঙ্গলবার কাটোয়া আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে ।
জানা গেছে,কাটোয়ার মরিঘাটের কিছুটা পাশেই রয়েছে ছেড়াকালীঘাট । অপেক্ষাকৃত নির্জন ওই নদীঘাটটি । পুলিশের নজর এড়াতে ওই ঘাটটিকেই বেছে নেয় তিন মাদক পাচারকারী । এমনিতেই কাটোয়ার ভাগিরথীর ঘাটে ২৪ ঘন্টা পুলিশের কড়া নজরদারি থাকে । আজও যথারীতি নদীঘাটে নজরদারি ছিল কাটোয়া থানার পুলিশের । আজ সোমবার সন্ধ্যা নাগাদ ওই তিন মাদক পাচারকারী নদিয়া জেলা সীমান্তের ঘাট থেকে মোটর সাইকেলসহ একটি নৌকায় চড়ে ছেঁড়া কালীঘাটে নামে । তখন ডিউটিতে থাকা পুলিশকর্মীরা ওই তিনজনের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে । কিন্তু তাদের অংলগ্ন কথাবার্তায় পুলিশের সন্দেহ হয় । এরপর পুলিশ জোর করে মোটরসাইকেলের টুলস বক্স খুলতেই একটি প্যাকেটে মোড়া ১৩০০ গ্রাম হেরোইন দেখতে পায় ।
পুলিশ জানিয়েছে,উদ্ধার হওয়া হেরোইন হল মণিপুরের ‘কুরুট হেরোইন’ । ওই পরিমান হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষ টাকা । তারা ওই হেরোইন কোথায় পাচার করতে যাচ্ছিল এবং এই চক্রে আর কারা জড়িয়ে আছে তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা চলছে ।।

Previous Post

৬ বছরের ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করল মার্কিন বৃদ্ধ

Next Post

প্রকাশিত হল মহাবঙ্গ সাহিত্য পরিষদের শারদীয়া পত্রিকা

Next Post
প্রকাশিত হল মহাবঙ্গ সাহিত্য পরিষদের শারদীয়া পত্রিকা

প্রকাশিত হল মহাবঙ্গ সাহিত্য পরিষদের শারদীয়া পত্রিকা

No Result
View All Result

Recent Posts

  • রমজান মাসে অমুসলিমদের একদিন রোজা রাখার আবেদন জানালেন মার্কন্ডেয় কাটজু ; “১৮ বছরের জেন জেডের মস্তিষ্ক ৮০ বছরের বুঢ্যার থেকে অনেক পরিপক্ক” : পালটা প্রতিক্রিয়া 
  • মাদ্রাজ হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও মুসলিমদের বিরোধিতায়   মাদুরাইয়ের মন্দির সংস্কার বন্ধ, ১০০ বছরের পুরনো মসজিদের জন্য ৩০০ বছরের পুরনো মন্দির সরাতে সংখ্যালঘু হিন্দুদের উপর চাপ প্রয়োগ   
  • ভাইরাল মোনালিসা-ফরমানের বিয়ে দাঁড়িয়ে থেকে দিয়েছে সিপিএম সরকারের মন্ত্রীরা,এদিকে  মামলার দাবি জানালো বিশ্ব হিন্দু পরিষদ : জানুন পুরো ঘটনাটা কি
  • মুসলিম প্রেমিকের সাথে বাংলাদেশে পালানো কিশোরী ৫ বছর ধরে অত্যাচারের শিকার, ফিরিয়ে আনার জন্য ফোনে বারবার কাতর আর্তি ; লাভ জিহাদির ফাঁদে পড়ে করুন পরিনতির মুখে পড়েছে উড়িষ্যার পুরীর একটি মেয়ে 
  • অবশেষে দীর্ঘ ১৮ দিন পর খুলনার অপহৃতা হিন্দু কিশোরী উদ্ধার, গ্রেপ্তার অপহরণকারী মান্না সরদার
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.