• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারে ছিনতাইয়ের ঘটনায় ধৃত আরও ২

Eidin by Eidin
March 3, 2021
in রাজ্যের খবর
ভাতারে ছিনতাইয়ের ঘটনায় ধৃত আরও ২
আদালতের পথে স্বপন শেখ ও খাইরুল শেখ । ভাতার । বুধবার ।
6
SHARES
81
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৩ মার্চ : ব্যবসায়ীকে মাঝ রাস্তায় আটকে মারধর করার পর আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । ধৃতদের নাম খাইরুল শেখ ও স্বপন শেখ । বামশোর গ্রামের বাসিন্দা ওই দু’জনকে বুধবার ভোরে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের এদিন বর্ধমান আদালতে তোলা হয় ।
গত সোমবার রাতে বামশোর গ্রামের বাসিন্দা কৌশিক সাহা নামে এক ব্যাবসায়ীকে ভুমশোর গ্রামের পাশে ক্যানেলবাঁধের রাস্তায় আটকে মারধর করার পর আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ ৬৫ হাজার টাকা, তিনটি স্মার্টফোন, সোনার লকেট ছিনতাই করে তিন দুস্কৃতীর দল । ঘটনার পর কৌশিকবাবু বিষয়টি ভাতার থানায় জানালে ওদিন রাতেই মদন শেখ ও বাপ্পা মাঝি নামে মঙ্গলকোটের বাসিন্দা দুই দুস্কৃতীকে গ্রেফতার করে পুলিশ । তাদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার পর জেরা করে পুলিশ খাইরুল শেখ ও স্বপন শেখের নাম জানতে পারে । কালুত্তক বাসস্ট্যান্ডে বাদশাহী রোডের পাশে খাইরুলের একটি চায়ের দোকান রয়েছে বলে জানা গেছে ।
ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে,ওই চায়ের দোকানে যাতায়ত ছিল মদন শেখ ও বাপ্পা মাঝিদের । কমিশনের বিনিময়ে তাদের খবরাখবর দিত খাইরুল ও স্বপন । তারাই কৌশিক সাহা নামে ওই ব্যাবসায়ী সম্পর্কে যাবতীয় খবরাখবর দুষ্কৃতি চক্রের কাছে দিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ । ধৃত দুষ্কৃতিদের কাছ থেকে এই তথ্য জানতে পারার পর এদিন ভোরে এলাকা থেকে খাইরুল ও স্বপনকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ জানিয়েছে, এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে ।।

Previous Post

বিজেপির দেওয়াল লিখনের উপর তৃণমূলের পোস্টার সাঁটানোর অভিযোগ, দু’পক্ষের সংঘর্ষে জখম ৭

Next Post

কেতুগ্রামে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, জখম ৬

Next Post
কেতুগ্রামে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, জখম ৬

কেতুগ্রামে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, জখম ৬

No Result
View All Result

Recent Posts

  • বিহারে এক যুবককে মাদক দ্রব্য খাইয়ে বেহুঁশ করে জোরপূর্বক বিয়ে
  • পাকিস্তানি স্পিনার উসমান তারিকের বিতর্কিত বোলিং অ্যাকশন নিয়ে তোলপাড় ক্রিকেট জগৎ 
  • বৃহস্পতি অষ্টোত্তর শত নাম স্তোত্রম্ : জ্ঞান, বিদ্যা, ধন এবং সৌভাগ্য বাড়াতে পাঠ করুন
  • পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে প্রাণে মারার চেষ্টা ; অভিযোগের তির বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরের দিকে 
  • হিন্দুদের “টুকরো টুকরো করা”র হুমকি দেওয়া কংগ্রেস নেতা ও রাহুল গান্ধীর ঘনিষ্ঠ মুকাররম খানের অস্বস্তি বাড়াল কর্ণাটক হাইকোর্ট 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.