• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ায় বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত ২, আহত ৪

Eidin by Eidin
January 29, 2023
in রাজ্যের খবর
কাটোয়ায় বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত ২, আহত ৪
10
SHARES
137
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৯ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় বেপরোয়া সুইফট ডিজায়ার গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহী ও গাড়ির এক যাত্রীর । জখম হয়েছে আরও ৪ জন । রবিবার বিকেলে এই দূর্ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার নতুনগ্রামের কাছে এসটিকেকে রোডে । নিহতের নাম রাসেল শেখ(২২), পাপু মাজি(১৯) । নিহতদের মধ্যে রাসেল সাইকেল আরোহী ও পাপু ঘাতক চারচাকা গাড়ির যাত্রী ছিলেন । আহতদের মধ্যে গাড়ির চালক,তার দুই বন্ধু ও এক সাইকেল আরোহী রয়েছে । পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে ।
জানা গেছে,গাড়িটি চালাচ্ছিলেন কাটোয়ার হাসপাতাল পাড়ার বাসিন্দা প্রভাত রজক নামে এক যুবক । তার সঙ্গে তার তিন বন্ধু পাপু মাজি, বাবু রায় ও অমরজিৎ সাহানি ছিলেন । গাড়িটি কাটোয়া থেকে দাঁইহাটের মুখে যাচ্ছিল । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাড়িটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল । ফলে নিয়ন্ত্রণ রাখতে না পেরে নতুনগ্রামের কাছে পৃথক সাইকেলে চড়ে কাটোয়ার দিকে যাওয়া রাসেল শেখ ও ইসাবুল শেখ নামে দুই যুবককে সজোরে ধাক্কা মারে গাড়িটি । তারপর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় রাস্তার পাশে হাইটেনশন লাইনের বিদ্যুৎ খুঁটিতে। খুঁটি ভেঙে গাড়িটি রাস্তার ধারে জমিতে গিয়ে পড়ে ।
জানা গেছে, স্থানীয় লোকজন প্রথমে উদ্ধার কাজে হাত লাগায় । পরে কাটোয়া থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় । কিছু চিকিৎসকরা রাসেল শেখ ও পাপু মাজিকে মৃত বলে ঘোষণা করে । আহতদের মধ্যে বাবু রায় ও অমরজিৎ সাহানির অবস্থা গুরুতর বলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।।

Previous Post

নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ অফিসারের গুলি, আশঙ্কাজনক ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী

Next Post

প্রথম মহিলা অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো টিম ইন্ডিয়া

Next Post
প্রথম মহিলা অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি  বিশ্বকাপের শিরোপা জিতলো টিম ইন্ডিয়া

প্রথম মহিলা অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো টিম ইন্ডিয়া

No Result
View All Result

Recent Posts

  • প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘মানহানিকর’ এআই ভিডিও প্রকাশের দায়ে এক্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা দায়ের
  • বেঙ্গালুরুতে পদদলিত হওয়ার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করল বিসিসিআই
  • তৃণমূলের প্রতীক এঁকে উসকানিমূলক দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা পূর্বস্থলীতে, প্রতিবাদে পথ অবরোধ 
  • এক “দৈব বানর” ও বাবরি মসজিদের তালা খুলে পূজোর অনুমতি দেওয়া জেলা জজের ঐতিহাসিক আদেশ , যেকারণে তাকে পড়তে হয়েছিল কংগ্রেস- সমাজবাদী পার্টি আর পাকিস্তানের রোষানলে 
  • শ্রী শ্রীশৈল মল্লিকার্জুন সুপ্রভাতম্ : মন শান্ত করতে, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি এবং দিনের শুভ সুচনার জন্য
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.