• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পাচারের আগে বাংলাদেশের নওগাঁয় কষ্টি পাথরের প্রাচীন ২ বিষ্ণুমূর্তি উদ্ধার

Eidin by Eidin
February 16, 2023
in আন্তর্জাতিক
পাচারের আগে বাংলাদেশের নওগাঁয় কষ্টি পাথরের প্রাচীন ২ বিষ্ণুমূর্তি উদ্ধার
4
SHARES
63
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নওগাঁ,১৬ ফেব্রুয়ারী : পাচারের আগে কষ্টি পাথরের প্রাচীন দুই বিষ্ণুমূর্তি উদ্ধার হল বাংলাদেশের নওগাঁয় । নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী কৈগ্রাম নাওয়াল আদিবাসী পাড়ার একটি পুকুরের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল ওই মূর্তি দুটি । গোপন সূত্র থেকে খবর পেয়ে বুধবার সকালে মূর্তি দুটি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । বিজিবির অনুমান,মূর্তিগুলি ভারতে পাচারের মতলব করেছিল পাচারকারীরা । জানা গেছে, উদ্ধার হওয়া মূর্তি দু’টির মধ্যে একটির ওজন ৪৩ কেজি ৩০০ গ্রাম,অন্যটি ১৭ কেজি ৭০০ গ্রাম ওজনের । এছাড়া একই জায়গা থেকে সন্ধ্যা সাড়ে সাতটার নাগাদ একটি শিবলিঙ্গ সাদৃশ্য পাথর উদ্ধার করা হয়েছে । যার ওজন ৪৫ কেজি । বিজিবির লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন জানান, বিগ্রহ পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে । পাশাপাশি বিগ্রহগুলো স্থানীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি ।
প্রসঙ্গত, বিগত কয়েক দিনে নওগাঁ জেলা থেকে এনিয়ে পাঁচটি কয়েক হাজার বছরের প্রাচীন পাথরের মূর্তি উদ্ধার হল । এর আগে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা উমার ইউনিয়নের কুলফৎপুর গ্রামের জাহেদুল ইসলাম হেলালের দখলে থাকা একটি পুকুর থেকে বহু প্রাচীন বিগ্রহ উদ্ধার উদ্ধার হয়েছিল । এরপর আরও কয়েকটি বিগ্রহ উদ্ধার করেন পুলিশ ও র‌্যাব । স্থানীয়দের বাসিন্দাদের অভিযোগ, প্রতিমা পাচারের সঙ্গে এলাকার প্রভাবশালীরা জড়িত । কিন্তু সব জেনেশুনেও নির্বিকার বাংলাদেশের পুলিশ ও প্রশাসন ।।

Previous Post

শিবরাত্রির তোরান দ্বার তৈরিতে বাধা দেওয়ার ঘটনায় সাম্প্রদায়িক সংঘর্ষে উত্তপ্ত ঝাড়খণ্ডের পালামু

Next Post

তুরস্কে ভূমিকম্পের ২২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ২ শিশুসহ মা

Next Post
তুরস্কে ভূমিকম্পের ২২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ২ শিশুসহ মা

তুরস্কে ভূমিকম্পের ২২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ২ শিশুসহ মা

No Result
View All Result

Recent Posts

  • মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ অজ্ঞান ছাত্রী , হাসপাতালে করতে হল পরীক্ষার ব্যবস্থা 
  • সাম্প্রদায়িক বক্তব্যের কারনে এআর রহমানের সমালোচনা করে বামপন্থী অভিনেতা প্রকাশ রাজের রোষানলে পড়লেন অভিনেত্রী  কঙ্গনা রানাউত 
  • জেলের মধ্যে রহস্যজনকভাবে মারা গেলেন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী রমেশ চন্দ্র সেন, সন্দেহ বিষ প্রয়োগে খুন 
  • মাটি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে আন্দোলনে নামলো নদীয়ার শান্তিপুরের ‘জমি রক্ষা কমিটি’ 
  • আমেরিকার সঙ্গে বানিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী মোদী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.