• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মঙ্গলকোটে তেলের ট্যাঙ্কার-বাইকের মুখোমুখি সংঘর্ষ,মৃত ১,আহত ১

Eidin by Eidin
July 3, 2021
in রাজ্যের খবর
মঙ্গলকোটে তেলের ট্যাঙ্কার-বাইকের মুখোমুখি সংঘর্ষ,মৃত ১,আহত ১
6
SHARES
80
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

আমিরুল ইসলাম,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৩ জুলাই : তেলের ট্যাঙ্কার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১ বাইক আরোহী । আরও এক বাইক আরোহী গুরুতর জখম হয়েছেন । শনিবার সকাল পৌনে দশটা নাগাদ দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার নতুনহাটে বাদশাহী রোডের উপর । পুলিশ জানিয়েছে,মৃতের নাম সিরাজ শেখ (৪৫) । তাঁর বাড়ি ভাতারের আলিনগর গ্রামে । অপর বাইক আরোহী ভাতার থানার রাজিপুর গ্রামের বাসিন্দা আহাসান উল্লা বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । পুলিশ ঘাতক ট্যাঙ্কারটি আটক করেছে । তবে চালক পলাতক ।
স্থানীয় সুত্রে খবর,এদিন একটি বাইকে চড়ে ভাতার থেকে বীরভূমের দিকে যাচ্ছিলেন সিরাজ শেখ ও আহাসান উল্লা । বাইকটি চালাচ্ছিলে সিরাজ শেখ । তাঁরা বাদশাহী রোড ধরে যাওয়ার সময় মঙ্গলকোট থানার নতুনহাটে আসতেই দূর্ঘটনাটি ঘটে ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাইকটি ছায়া হোটেলের কাছাকাছি আসতেই বর্ধমানগামী একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয় । দুই বাইক আরোহী রাস্তার উপর ছিটকে পড়েন । স্থানীয় লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে এলে সিরাজ শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । আহাসান উল্লার আঘাত গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এদিকে ঘটনার পরেই ট্যাঙ্কার ফেলে চম্পট দেয় চালক ও খালাসি । পরে পুলিশ গিয়ে ট্যাঙ্কারটিকে আটক করে । পাশাপাশি মৃতদহটি ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।।

Previous Post

কাটোয়ায় দাদাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ভাই

Next Post

স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক মেনে নিতে না পেরে গালা কেটে যুবককে খুন, গ্রেফতার অভিযুক্ত

Next Post
স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক মেনে নিতে না পেরে গালা কেটে যুবককে খুন, গ্রেফতার অভিযুক্ত

স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক মেনে নিতে না পেরে গালা কেটে যুবককে খুন, গ্রেফতার অভিযুক্ত

No Result
View All Result

Recent Posts

  • অষ্টাদশ শক্তিপীঠ স্তোত্রম্ : শত্রুনাশ, রোগমুক্তি এবং সুখ-সমৃদ্ধি লাভ হয়
  • প্রকাশ্যে মহিলা বিধায়ককে জোর করে জড়িয়ে ধরার চেষ্টা : ৭১ বছরের কংগ্রেস নেতা চেরিয়ান ফিলিপের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা 
  • বাংলাদেশী ইসলামি চরমপন্থী দলের সাংসদের ভারত ও বিজেপি-বিরোধী বিবৃতি
  • অভিষেক ব্যানার্জিকে থাপ্পড় মারা হিন্দুত্ববাদী যুবক দেবাশিস আচার্যের খুনের ফাইল খোলার সম্ভাবনা, চরম ফেঁসে যেতে পারে তৃণমূলের “যুবরাজ” !
  • ১৩ বছরে দুজন পিএ, একজন দেহরক্ষী… এর আগেও শুভেন্দু অধিকারী একাধিক ঘনিষ্ঠ সহযোগীকে হারিয়েছেন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.